জনবল বাড়াবে জেনারেল মোটরস
মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম) আগামী বছরে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। বৈদ্যুতিক গাড়ি (ইভি) তৈরিতে স্থানান্তরিত হওয়া সত্ত্বেও এ সিদ্ধান্তের কথা জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, জনবল বৃদ্ধির বিষয়ে জিএম, ফোর্ড মোটর ও স্টেলান্টিস ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের সঙ্গে এ বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা করছে। জেনারেল মোটরসের ম্যানুফ্যাকচারিং প্রধান জেরাল্ড জনসন বিশ্বাস করেন ২০২৪ সালে কর্মসংস্থান বাড়বে।
যদিও ফোর্ড বলেছে জ্বালানি নির্ভর ইঞ্জিনচালিত গাড়ির তুলনায় ইভি গাড়িতে ৪০ শতাংশ কম শ্রম প্রয়োজন। জিএম ২০৩৫ সালের মধ্যে প্রথাগত জ্বালানিনির্ভর ইঞ্জিনচালিত গাড়ি বিক্রি বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডিবিটেক/বিএমটি







